প্যারিসে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনারের উদ্বোধন ৮ অক্টোবর
প্রবাস নিউজ ডেস্কঃ
ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি স্বপ্ন সফল হতে চলেছে। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন ভাষা শহীদদের। দীর্ঘদিন ধরে প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মানের পরিকল্পনা বাস্তব রূপ ধারণ করতে যাচ্ছে।
প্যারিসের বিখ্যাত সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার। দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আগামী ৮ অক্টোবর উদ্বোধন করা হবে নবনির্মিত এই শহীদ মিনার।
শুক্রবার অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন-আয়েবার প্যারিস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই মাতৃভাষা ও ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই স্মৃতিকে ধরে রাখতে, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে ফ্রান্সের তুলুজ শহরের পর প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণ অত্যন্ত আনন্দের।
স্থায়ী শহীদ মিনারের উদ্যোক্তা স্বরুপ সদিওল বলেন, এমন উদ্যোগ সমস্ত বাংলাদেশিদের জন্য গৌরবের, বহিঃবিশ্বে বাংলাদেশের ভাষা, কৃষ্টি সংস্কৃতিকে মেলে ধরবে, বাংলাদেশকে নিয়ে যাবে অন্য উচ্চতায়।
প্যারিসের শহীদ মিনার নির্মাণের ব্যয় হবে ৮০ হাজার ইউরো এবং এই ব্যায়ের সিংহ ভাগ দিয়েছেন প্রধান সমন্বায়ক এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ আসোসিয়েশন (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








