ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৯ শ্রাবণ,  ১৪৩৩

বিজয়ের মান অক্ষুন্ন রাখতে আমরা বদ্ধ পরিকর কুইবেক আওয়ামী লীগ

কুইবেক, কানাডা প্রতিনিধি,

প্রকাশিত: ২৩:৪৫, ২ জানুয়ারি ২০২৩  

২৪ ডিসেম্বর শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ কুইবেক শাখার উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুইবেক আওয়ামীলীগের সভাপতি ও ব্যবসায়ী মুন্সী বশীর এর সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক শাহ মোঃ ফায়েক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমকিউপির কনভেনর বিশিষ্ট আইন জীবি উইলিয়াম স্লোলন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কানাডা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী ইতেরাদ যুবেরী সেলিম, ব্যবসায়ী ও কুইবেক আওয়ামী লীগের সহ-সভাপতি এম,এ কাশেম ও সাবেক ছাত্র নেতা কুইবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী সুইট। 
অনুষ্ঠানের শুরুতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল মুক্তিযোদ্ধা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রজমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা  করে দোয়া পরিচালনা করেন আব্দুল গফুর।
এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক রুমান আলম,কৃষি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান,স্বেচ্ছা সেবক লীগ কানাডা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ হিলু,সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া, যুগ্ম সাংগঠনিক সৈয়দ মেহেদী রাশেল, কুইবেক আওয়ামী লীগ নেতা ওসমান হায়দার বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ খান, সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া, সাবেক ছাত্রনেতা মোঃ শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলী আহমদ, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান আহমদ, কানাডা আওমী লীগ নেতা রঞ্জিত মজুমদার, সাংকৃতিক সম্পাদক মোঃ কামরুজ্জামান ও কুইবেক আওমী লীগ নেতা শুভাশীষ বড়ুয়া ও সহ-সভাপতি ইন্জিনিয়ার এলেন হেলাল প্রমূখ।
সবশেষে কুইবেক আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শন করে সার্টিফিকেট প্রদান করা হয়।

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়