নিউইয়র্কে বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলার আহ্বায়ক লায়লা হাসান
প্রবাস নিউজ ডেস্কঃ
নিউইয়র্কে শতকণ্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আহ্বায়ক করা হয়েছে একুশে পদক প্রাপ্ত নৃত্য শিল্পী, বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসান।
এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই আয়োজনে গান গাইবেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। কলকাতা থেকে অংশ নিবেন কমলিনী মুখোপাধ্যায়।
গতকাল রোববার জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে শতকণ্ঠে বর্ষবরণের চতুর্থ মহড়ায় তাদের নাম ঘোষণা করে সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন লেখক ও চিকিৎসক হুমায়ুন কবির ও সংগীত পরিচালক মহিতোষ তালকদার তাপস। আরও উপস্থিত ছিলেন উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস।
মুত্তালিব বিশ্বাস বলেন, 'আমি মুগ্ধ হয়ে ৪ ঘণ্টার মহড়া উপভোগ করেছি। আমাদের শত বিভাজনের মধ্যে এক হওয়ার মূল মন্ত্র বাঙালিয়ানা। সংস্কৃতি আমাদের একত্রিত করে। বিশাল এই আয়োজনটি সফল করতে সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।'
হুমায়ুন কবির বলেন, 'আমাদের প্রথম ও শেষ কথা আমরা বাঙালি। বিশ্বব্যাপী আমাদের এই বাঙালিয়ানা প্রকাশ করার সুযোগ পাওয়া যায় এমন বৃহৎ আয়োজনে। নানান প্রভাবে আমরা মানবিকতা থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু সংস্কৃতি আমাদের মানবিক করে তোলে। এই আয়োজন শতকণ্ঠে হলেও এখানে যুক্ত হবে কোটি কণ্ঠ এই প্রত্যাশা করি।'
মেলার আহ্বায়ক, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসান বলেন, 'উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ মুত্তালেব বিশ্বাসের উপস্থিতিতে সবাই মিলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তাতে আমি সম্মানিত বোধ করছি। আহ্বায়ক হিসেবে আমি আন্তরিকভাবে কাজ করব। সবার সহযোগিতা নিয়ে ঐতিহাসিক এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে চাই। আগামী ১৪ ও ১৫ এপ্রিলের এ উৎসবে অংশগ্রহণে উত্তর আমেরিকার সব অভিবাসীদের আমন্ত্রণ জানাই।'
- GOVERNOR HOCHUL SIGNS LEGISLATION TO
PROTECT LOW-INCOME NEW YORKERS FROM FRAUD - ব্রঙ্কসে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বারবিকিউ পার্টি অনুষ্ঠিত
- নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ম্যানহাটনে তিন নারী ছুরিকাহত
- ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বের অবসান চায় বাংলাদেশ
- কংগ্রেসওম্যান ইলহান ওমরের সাথে বাংলাদেশি-আমেরিকানদের মতবিনিময়
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে বিপুল ভোটে বাংলাদেশের বিজয়
- ড. নাজনীন আহমেদ ইউএনডিপি নিউইয়র্কের পলিসি অ্যাডভাইজর
- টাইমস স্কয়ারে হাজারো মুসল্লির তারাবির নামাজ আদায়
- নিউইয়র্কে বিশ্ব মেডিটেশন দিবস পালিত








