কণ্ঠশিল্পী নাদিরা বেগম মারা গেছেন
প্রবাস নিউজ ডেস্কঃ
ভাওয়াইয়া, পল্লিগীতি, লোকগীতির স্বনামধন্য কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৬ নভেম্বর) রাতে তার মৃত্যুর খবর জাগো নিউজকে নিশ্চিত করেছেন ভাওয়াইয়া গানের শিল্পী, গীতিকার ও সংগঠক একেএম মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আজ রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে জয়পুরহাটে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
হার্টের সমস্যাজনিত অসুস্থতায় গত তিন সপ্তাহ ধরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম।
‘কল কল ছল ছল নদী করে টলমল...’ ছাড়াও আরও অনেক বিখ্যাত গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের কন্যা নাদিরা বেগম ১৯৬০ সালে রেডিওতে সংগীতশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন।
নাদিরা বেগম ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ভাওয়াইয়া ছাড়াও তিনি পল্লিগীতি ও লোকগীতির অনেক জনপ্রিয় গান গেয়েছেন।
- GOVERNOR HOCHUL SIGNS LEGISLATION TO
PROTECT LOW-INCOME NEW YORKERS FROM FRAUD - ব্রঙ্কসে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বারবিকিউ পার্টি অনুষ্ঠিত
- নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ম্যানহাটনে তিন নারী ছুরিকাহত
- ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বের অবসান চায় বাংলাদেশ
- কংগ্রেসওম্যান ইলহান ওমরের সাথে বাংলাদেশি-আমেরিকানদের মতবিনিময়
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে বিপুল ভোটে বাংলাদেশের বিজয়
- ড. নাজনীন আহমেদ ইউএনডিপি নিউইয়র্কের পলিসি অ্যাডভাইজর
- টাইমস স্কয়ারে হাজারো মুসল্লির তারাবির নামাজ আদায়
- নিউইয়র্কে বিশ্ব মেডিটেশন দিবস পালিত








