হলিউডে পা রাখলেন ওবামাকন্যা মালিয়া
প্রবাস নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার বড় মেয়ে মালিয়া ওবামা এবার হলিউডে পা রাখতে চলেছেন। অভিনয়ে নয়, নির্মাতা হিসেবে নিজের অভিষেক ঘটাতে চলেছেন মালিয়া। এ কারণে নিজের নাম থেকে ওবামা পদবি বাদ দিয়েছেন।
হলিউডে পা রাখলেন বারাক ওবামাকন্যা মালিয়া। ছবি: সংগৃহীত
২৫ বছর বয়সী মালিয়া ‘দ্য হার্ট’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এটি রচনাও করেছেন তিনি। গেল ১৮ জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর মাধ্যমে নির্মাতা হিসেবে মালিয়ার অভিষেক ঘটে।
এ উৎসবের একটি ভিডিও ক্লিপে দেখা গেছে মালিয়া তার চলচ্চিত্রটির বিষয়ে বর্ণনা করেন। আর সেখানে জানানো হয়, মালিয়া ওবামা তার নামের শেষাংশ ‘ওবামা’ বাদ দিয়ে ‘অ্যান’ যুক্ত করেছেন। অর্থাৎ তার পুরো নাম এখন মালিয়া অ্যান। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন মালিয়া, তা জানা যায়নি।
জানা গেছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম মেকিং বিষয়ে পড়াশোনা করেছেন মালিয়া। হলিউডে অভিষেকের আগে মালিয়া এইচবিওর ড্রামা সিরিজ ‘গার্লস’ এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেন।
এ ছাড়াও মালিয়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’-এ রাইটার হিসেবেও কাজ করেছেন মালিয়া।
নিজের কাজের নৈতিকতা ও দৃঢ় সংকল্প নিয়ে ভ্যানিটি ফেয়ারকে মার্কিন অভিনেতা ডোনাল্ড গ্লোভার বলেন, ‘ও একজন আশ্চর্যজনক প্রতিভাবান মানুষ। সে সত্যিই মনোযোগী এবং সত্যিই কঠোর পরিশ্রম করছে। আমার মনে হচ্ছে ও খুব শিগগিরই ভালো কিছু করতে যাচ্ছে। তার লেখার স্টাইল দুর্দান্ত’।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








