সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের বার্ষিক সাধারণ সভা
প্রবাস নিউজ ডেস্কঃ
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুবের আখতারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি ফরিদা হাকিম।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সভাপতি লর্ড রীড, সাবেক সভাপতি লর্ড ফিলিসপস, কিংস বেঞ্চ ডিভিশনের সভাপতি ডেম ভিক্টোরিয়া শার্প, হাইকোর্টের বিচারপতি স্যার রবিন নোয়েলস, বিচারপতি স্যার আখলাক চৌধুরী, ডেপুটি হাইকোর্ট জাজ খাতুন স্বপ্নারা, ল সোসাইটির সহ-সভাপতি রিচার্ড আটকিন্সন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ইমান আলী, এসবিবিএসের অনারারি প্যাট্রন ব্রিটিশ বাংলাদেশি বিশিষ্ট ক্রিমিনাল ব্যারিস্টার মোজাম্মেল হোসেন কেসি এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। এছাড়া কমিউনিটির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অথিতিগণ তাদের বক্তব্যে আইনক্ষেত্রে অবদানের জন্য এসবিবিএসের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।
বার্ষিক সাধারণ সভায় সোসাইটির সাধারণ সম্পাদক মাহাদি হাসান সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ মুনসাত চৌধুরী ও যুগ্ম কোষাধ্যক্ষ কাহার চৌধুরী কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন।
সভায় সংগঠনের কার্যক্রমে বিভিন্নভাবে অবদান রাখার জন্য সংগঠনের প্রথম সভাপতি সহুল আহমেদ, সাবেক সভাপতি দেওয়ান মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল গাফফার, বর্তমান গভর্নিং বডির যুগ্ম সম্পাদক মুহম্মদ গনি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইমরুল শেখ এবং সদস্য এম এ শাফি কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সীতার ফিউশনের পরিবেশনায় এবং গভর্নিং বডির সদস্য ড. সোনিয়া জামান খানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিরা মনোমুগ্ধকর বাংলা গান উপভোগ করেন।
বার্ষিক সাধারণ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সলিসিটরদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস ১৫ বছর আগে ইংল্যান্ড ও ওয়েলস-এর দ্যা ল’ সোসাইটি হলে সুপ্রিম কোর্টের তৎকালীন সভাপতি লর্ড ফিলিসপসের উপস্থিতিতে যাত্রা শুরু করে। এরপর থেকেই সংগঠনটি সদস্যদের স্বার্থরক্ষায় এবং যুক্তরাজ্যে আইনি পেশায় নিয়োজিত ব্রিটিশ-বাংলাদেশিদের জন্য কাজ করে যাচ্ছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








