শুরুতে পিছিয়ে পড়েও দাপুটে জয়ে দুইয়ে সিটি
প্রবাস নিউজ ডেস্কঃ
গুরুত্বপূর্ণ সময়ে এসে টানা দুই ড্রয়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের সঙ্গেও শুরুতেই গোল খায় পেপ গার্দিওলার দল। তবে সেখান থেকে দারুণ কামব্যাক করেছে তারা। একের পর এক গোলে প্যালেসকে রীতিমতো বিধ্বস্ত করে দাপুটে জয় নিয়ে ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শনিবার (৬ এপ্রিল) প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টালকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
শনিবার (৬ এপ্রিল) প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টালকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। গার্দিওলার দলের হয়ে দুটি গোলে করেছেন কেভিন ডি ব্রুইনা, একটি করে গোল করেছেন রিকো লুইস এবং আর্লিং হলান্ড।
এই জয়ে আর্সেনালকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৭০। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩০ ম্যাচে ৭০।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুটা একদমই ভালো হয়নি সিটির। তৃতীয় মিনিটেই প্রথম গোল হজম করতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সতীর্থের রক্ষণচেরা থ্রু পাস ধরে বক্সে ঢুকে দারুণ শটে প্যালেসকে এগিয়ে নেন ফিলিপ মাতেতা।
তবে ম্যাচে ফিরতে সময় নেয়নি সিটি। চমৎকার এক গোলে ১০ মিনিট পরই সমতা টানেন ডে ব্রুইনা। বা দিক দিয়ে বল পায়ে এগিয়ে বাইলাইনের কাছ থেকে দুজনের বাধা এড়িয়ে কটব্যাক করেন জ্যাক গ্রিলিশ। আর বল ধরে বক্সে ঢুকে উঁচু কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার।
ম্যাচের ১৯ মিনিটে দলকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন আর্লিং হলান্ড। তবে গোলরক্ষককে ওয়ান-অন-ওয়ানে পেয়েও জালে বল জড়াতে পারেননি তিনি। খেলার ধারার বিপরীতে একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল প্যালেসও। তবে ঘানার ফরোয়ার্ড জর্ডান আইয়ুর জোরাল শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে বাধা পায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবল খেলে সিটি। ৪৭ মিনিটে দলকে লিড এনে দেন লুইস। ডি-বক্সে উড়ে আসা একটি ক্রস প্যালেসের ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান লুইস, আট গজ দূর থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন ১৯ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডার।
৬৬ মিনিটে দলের তৃতীয় গোল করেন হলান্ড। এই গোলে অ্যাসিস্ট করেছেন ডি ব্রুইনা। ৪ মিনিট পর ব্রুইনা নিজেও নাম লেখান স্কোরশিটে । রদ্রির পাস পেয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রুইনা। ম্যাচের বাকিটা সময় আর কোনো গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








