ঢাকা, ২০২৬-০৭-২৮ | ১২ শ্রাবণ,  ১৪৩৩

রিয়াদে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন রাষ্ট্রদূত

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:০০, ১৫ ফেব্রুয়ারি ২০২৪  

এসএসসি পরীক্ষা চলাকালীন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা সেকশন) কেন্দ্র পরিদর্শন করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার)।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তিনি রিয়াদস্থ বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পরিচালিত একমাত্র এসএসসি পরীক্ষার কেন্দ্রটি পরিদর্শন করেন।

এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে রিয়াদ কেন্দ্রে ৪৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়ের সঙ্গে মিল রেখে নির্ধারিত রুটিন অনুযায়ী স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ পরীক্ষা চলবে।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়