মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ হাইকমিশন পোস্ট অফিসের পাশাপাশি এবার বিশেষ ব্যবস্থাপনায় দেশটির পেনাং ও জহুর বারুতে হাতে হাতে মেশিন রিডেবল পাসপোর্ট সরবরাহ ও ই-পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ এবং কনস্যুলার সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার পেনাং ও জহুর বারু থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে।
আরও বলা হয়, আগামী ১৮ ও ১৯ মে (শনিবার ও রোববার) এ দুইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পেনাং জর্জ টাউনের বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এজন্য আগামী ১৫ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
এছাড়া আগামী ২৫ ও ২৬ মে (শনিবার ও রোববার) এই দুইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জহুর বারুর অগ্রণী রেমিট্যান্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রবাসীরা। এজন্য আগামী ২২ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধু তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটিও যথারীতি চালু থাকবে।
নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য appointment.bdhckl.gov.bd/other এই ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপয়েনমেন্ট গ্রহণ করতে হবে। একইসঙ্গে পাসপোর্ট সংগ্রহের জন্য ডাকযোগ সেবাটি চালু থাকবে। তবে একইসঙ্গে দুই ধরনের সার্ভিসে অ্যাপয়েনমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে।
এদিকে, কনস্যুলার টিমের অস্থায়ী কার্যালয়ে উল্লিখিত সময়, স্থান ও তারিখে ই-পাসপোর্ট-এর জন্য আবেদনপত্র দাখিল করা যাবে। ই-পাসপোর্ট আবেদনপত্র দাখিল করার জন্য ‘এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি’ (ইএসকেএল) এর কল সেন্টারের হেল্প লাইন নম্বর ০৩-৯২১২০২৬৭ এ কল করে এপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক।
অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের ভিত্তিতে ই-পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, আবেদপত্র জমা প্রক্রিয়া সম্পন্নকরণ করা হবে। ই-পাসপোর্ট-এর আবেদনপত্র দাখিলের সাথে সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কাগজপত্র উপস্থাপন করতে হবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








