মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান
প্রবাস নিউজ ডেস্কঃ
মালদ্বীপে বসবাসরত অবৈধ অভিবাসী সমস্যা সমাধানে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইমিগ্রেশন জানায়, অভিযান চলাকালে প্রবাসীদের পরিচয় ও ভিসা যাচাই-বাছাই করা হবে।
এতে আরও জানানো হয়, অভিবাসন আইন অমান্যকারী বিদেশিদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে এবং আইনের আওতায় আনা হবে।
ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিযানের উদ্দেশ্য মালদ্বীপে অবৈধ অভিবাসীর সংখ্যা কমানো এবং কাজের জন্য মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের অবস্থানের ক্ষেত্রে নিয়মতান্ত্রিকতা নিশ্চিত করা।
এছাড়া, অভিবাসী কর্মীদের কাজে নিয়ে আসা ব্যক্তি, সরকারি মন্ত্রণালয়, বিদেশি দূতাবাস, নাগরিকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়াও এ অভিযানের উদ্দেশ্য।
অভিযান চলাকালে অভিবাসন আইন লঙ্ঘন করে মালদ্বীপে যারা কাজ করছেন এবং বৈধ অনুমোদন ছাড়া মালদ্বীপে বসবাসরতদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগ করা হবে।
মালদ্বীপে বিপুল সংখ্যক অভিবাসী আছেন, যাদের অনেকেই অনিবন্ধিত। এই অবৈধ শ্রমিকদের বেশিরভাগই বাংলাদেশি বলে ধারণা করা হয়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








