বুরাকের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন যারা
প্রবাস নিউজ ডেস্কঃ
কুরুলুস উসমান ও সুলতান সুলেমান খ্যাত অভিনেতা বুরাক অ্যাজিভিটের সঙ্গে চাইলেই দেখা করার সুযোগ পাবেন না ভক্তরা। শুধু ভাগ্যবান ভক্তরাই পাবেন ঢাকায় অবস্থানরত প্রিয় অভিনেতার সঙ্গে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ।
জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট। কুরুলুস উসমান সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি সুলতান সুলেমান সিরিজে বালিবের চরিত্রে অভিনয় করেও মানুষের কাছে জনপ্রিয় ও পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

এই মুহূর্তে বুরাক ঢাকায় অবস্থান করছেন। ভক্তদের সঙ্গে দেখা করতেই বাংলাদেশে এসেছেন তিনি। কিন্তু সব ভক্ত চাইলেই দেখা করতে পারবেন না জনপ্রিয় এ অভিনেতার সঙ্গে। শুধু ভাগ্যবান ভক্তরাই দেখা করার সুযোগ পাবেন অভিনেতার সঙ্গে।

শুক্রবার (২৪ মে) ঢাকায় পৌঁছান জনপ্রিয় এ অভিনেতা। ঢাকায় পৌঁছানোর আগে বৃহস্পতিবার (২৩ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজেই বুরাক জানান, তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশে।

এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেতা।
জানা গেছে, বহুজাতিক একটি প্রতিষ্ঠান তাদের রূপান্তর যাত্রার অংশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন বুরাককে। আর সে আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট।
বাংলাদেশের সঙ্গে একটি ধারাবাহিক কার্যক্রমে অংশ নিতেই সফরে আসেন তিনি। দেখা করবেন তার ভক্তদের সঙ্গেও।

বহুজাতিক সেই কোম্পানি থেকে যারা পণ্য কিনেছেন তাদের মধ্য থেকেই ভাগ্যবান বিজয়ী এই প্রিয় অভিনেতার সঙ্গে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। আগামী ২৬ মে বিজয়ী ভক্তদের সঙ্গে দেখা করবেন বুরাক।
অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নন। উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন তিনি। তার জনপ্রিয়তার কারণে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করেন।
৬ ফুট উচ্চতার সুদর্শন বুরাক অ্যাজিভিটের জন্ম ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম বুলেন্ত অ্যাজিভিট, মা শেয়হান অ্যাজিভিট। বুরাকের এক বোন আছে, তার নাম বুরসান দেনিস। বুরাক পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। তিনি ফটোগ্রাফি নিয়ে স্নাতক শেষ করেছেন।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








