বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার: হাবিবুল বাশার
প্রবাস নিউজ ডেস্কঃ
তামিম ইকবাল অবসর ভেঙে ফিরেছেন। কিন্তু তিনি এশিয়া কাপে নেই। ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কিনা, সেটিও নিশ্চিত নয়। এরই মধ্যে নেতৃত্ব ছেড়েছেন। লড়াই করছেন চোটের সঙ্গে, তামিমের ফেরা নিয়ে তাই আছে ধোঁয়াশা।
তবে জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার মনে করেন, তামিমকে বিশ্বকাপে দলের খুব দরকার। বড় এই টুর্নামেন্টের আগে দেশসেরা ওপেনার ঠিকঠাক হয়ে যাবেন, এমন আশাও তার।
আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপে হাবিবুল বাশার তামিমকে নিয়ে বলেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার।’
‘তামিমের অভিজ্ঞতা, পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছেন, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।’
তামিম তো চোটের চিকিৎসা করিয়েছেন। মাঠে ফেরার অপেক্ষায় আছেন। আজ তিনি কি ব্যাটিং করেছেন? এমন প্রশ্নে জাতীয় দলের অন্যতম নির্বাচক বাশার বলেন, ‘আমার সঙ্গে আজকে দেখা হয়নি। আমি পরে যাবো। শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছেন।’
‘আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা নিগেলস থাকবে। সেটা তামিম জানেন। সেই ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। তবে সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার। তার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে আমাদের ভালো করার জন্য’-যোগ করেন হাবিবুল।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








