বিশেষ ব্যবস্থায় ৪ দিন সরাসরি পাসপোর্ট পাবেন মালয়েশিয়া প্রবাসীরা
প্রবাস নিউজ ডেস্কঃ
চারদিনের বিশেষ ব্যবস্থাপনায় হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট নিতে পারবেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে সরাসরি পাসপোর্ট গ্রহণের বিশেষ এ সেবার তারিখ, সময় ও স্থান উল্লেখ করে হাইকমিশনের সংশ্লিষ্ট বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় আগামী ২, ৩, ২৩ ও ২৪ মার্চ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার (৩০ জালান আমপাং ৫০২৫০ কুয়ালালামপুর) থেকে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সরাসরি পাসপোর্ট দেওয়া হবে।
এক্ষেত্রে ২ ও ৩ মার্চ সরাসরি পাসপোর্ট পেতে ২৭ ফেব্রুয়ারি এবং ২৩ ও ২৪ মার্চ পাসপোর্ট পেতে ১৯মার্চের মধ্যে নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য appointment.bdhckl.gov.bd লিংকে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এছাড়া ডাকযোগে এসব পাসপোর্ট সংগ্রহ করতে হলে প্রথমে appointment.bdhckl.gov.bd লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে।

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট বিতরণ করা হবে না। নির্ধারিত তারিখের আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট অফিসের সার্ভিসও একই সঙ্গে চালু থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আরটিকে ২.০ প্রোগ্রামের রেজিস্ট্রেশন শেষ হয়েছে। তবে এর বৈধকরণ প্রক্রিয়া চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ৩০ জুনের মধ্যে আরটিকে ২.০ প্রোগ্রামের মাধ্যমে ভিসা দেবে মালয়েশিয়া কর্তৃপক্ষ।
প্রবাসী বাংলাদেশিদের জন্যও বৈধ হওয়ার সুযোগকে কাজে লাগাতে সরাসরি পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট নিতে পারবেন। তবে একই সঙ্গে দুই প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকতে হাইকমিশন থেকে প্রবাসীদের সতর্ক করা হয়েছে।
আজ শুক্রবার পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন জানান, হাইকমিশনারের দিকনির্দেশনায় পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন থেকে প্রবাসীদের মধ্যে মোট ২ লাখ ৬০ হাজার ৪২টি পাসপোর্ট ইস্যু করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া ডাক বিভাগের মাধ্যমে এক লাখ ৬৬ হাজার ৮০৭টি এবং সরাসরি ৯৩ হাজার ২১৫টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








