বিদেশি কূটনীতিকদের রোববার ব্রিফ করবেন ড. ইউনূস
প্রবাস নিউজ ডেস্কঃ
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার (১৮ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা।
ধারণা করা হচ্ছে, ড. মুহাম্মদ ইউনূস বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থাসহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরবেন।
এর আগে, শপথ নেওয়ার তিনদিন পর গত ১২ আগস্ট ঢাকার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
উল্লেখ্য, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
সর্বশেষ
জনপ্রিয়








