ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

বাংলাদেশিদের অংশগ্রহণে চীনে সাসটেইনেবল ইয়ুথ ক্যাম্প

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:৩১, ২৮ আগস্ট ২০২৩  

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের অংশগ্রহণে চীনে অনুষ্ঠিত হয়েছে ‘এশিয়ান ইয়ুথ ক্যাম্প অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট-২০২৩’। সাত দিনব্যাপী ক্যাম্পটি দেশটির চিয়াংশি প্রদেশে অনুষ্ঠিত হয়।

এর প্রতিপাদ্য ছিল ‘অংশীদারিত্বমূলক ভবিষ্যতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন’। গত ২১-২৭ আগস্ট ইয়ুথ ক্যাম্পটি চায়না সং ছিং লিং ফাউন্ডেশন এবং এসকে গ্রুপের যৌথ স্পন্সরে, চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিস এবং চিয়াংশি প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস যৌথভাবে আয়োজন করে।

ইয়ুথ ক্যাম্পে অংশগ্রহণকারীরা চিয়াংশি প্রদেশের নানচাং, চিয়ান এবং ইচুন শহরের বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন শেখার কার্যক্রমের অংশ হিসেবে। তারা চীনের লাল বিপ্লবের পুরোনো স্থান, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ পুনরুজ্জীবনের প্রদর্শনী স্থান, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন শিল্পপার্ক, জাতীয় ভূতাত্ত্বিক উদ্যান, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান, লোক সংস্কৃতি পার্ক এবং অন্যান্য স্থান পরিদর্শন করেন। যাতে করে অর্জিত বাস্তব অভিজ্ঞতা এবং কৌশল নিজ দেশে প্রয়োগ করতে পারে।

বাংলাদেশসহ ১২টি দেশের ৩০ জন তরুণ প্রতিনিধি এই ক্যাম্পে অংশগ্রহণ করেন।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়