বাংলাদেশি শিক্ষার্থী ইরফানের মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ইরফান সাদিকের মৃত্যুর ঘটনা তদন্ত করছে মালয়েশিয়ার পুলিশ। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনকে এক চিঠিতে ঘটনা তদন্তের কথা জানিয়েছে সারাওয়াক প্রদেশের পুলিশ কর্তৃপক্ষ।
তদন্তের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশ হাইকমিশনকে নিয়মিত জানাবে বলেও জানিয়েছে সারাওয়াক পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন, হাইকমিশনের প্রথম সচিব (মিডিয়া উইং) সুফি আব্দুল্লাহিল মারুফ।
মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের কুচিং শহরে অবস্থিত সুইনবার্ন ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থী ইরফান সাদিক গত ১৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মৃত শিক্ষার্থীর পরিবার এর আগে লিখিতভাবে পোস্টমর্টেম এবং তদন্ত না করার অনুরোধ করে, বিধায় মালয়েশিয়ার পুলিশ মামলাটি হাসপাতালের মৃত্যুর প্রতিবেদনের প্রেক্ষিতে বন্ধ করে দেয়।
পরে পরিবারের পক্ষ থেকে পুনরায় তদন্তের কথা বলা হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মৃত্যুর ঘটনাটি পুনরায় তদন্ত করার জন্য মালয়েশিয়ার সরকারকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছিল। পরে তদন্তের সিদ্ধান্ত নেয় সারাওয়াক রাজ্যের পুলিশ কর্তৃপক্ষ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








