ফ্রান্সের আদালতে শহীদ মিনারের স্বত্বাধিকারী দাবিতে উকিল নোটিশ
প্রবাস নিউজ ডেস্কঃ
ফ্রান্সের তুলুজে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের ৩ বছর পর হঠাৎ করে শহীদ মিনারের মালিকানা দাবি করে উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলার হুমকিসহ উকিল নোটিশ পাঠিয়েছেন ভাস্কর নভেরা আহমেদের স্বামী দো ব্রোন গ্রেগোয়ার।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় প্যারিসে আয়েবা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে উকিল নোটিশের বিষয়টি জানানো হয়। দক্ষিণ ফ্রান্সের তুলুজ শহরের শহীদ মিনারের উদ্যোক্তা ফখরুল আকম সেলিম ও আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করে ফখরুল আকম সেলিম বলেন, নোটিশে উল্লেখ করা হয়েছে শহীদ মিনারের স্বত্বাধিকারীর বিনা অনুমোতিতে বেআইনিভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। গত ১৮ জুলাই ২০২৩ সালে তুলুজের মেয়র জন লুক মুদেনকে এ ব্যাপারে নোটিশ পাঠান ভাস্কর নভেরা আহমেদ এর স্বামী দো ব্রোন গ্রেগোয়ার। পরে একই ব্যক্তি ফখরুল আকম সেলিমকে গত ১৫ ডিসেম্বর উকিল নোটিশ পাঠান।

এ ব্যাপারে শহীদ মিনারের অন্যতম উদ্যোক্তা কাজী এনায়েত উল্লাহ বলেন, একুশ মানে মাথানত না করার গৌরবময় ইতিহাস। শহীদ মিনার আমাদের বাঙালির সংগ্রাম, শোক, শপথ ও স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক। তুলুজে স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার দীর্ঘ ৩ বছর পর ভাষ্কর নভেরা আহমেদর স্বামী উল্লেখ করে যিনি শহীদ মিনারের একক মালিকানা দাবি করে উকিল নোটিশ পাঠিয়েছেন তার উদ্দেশ্য কি, তার পেছনে আন্তর্জাতিক কোনো চক্রান্ত রয়েছে কি না তা আমরা খতিয়ে দেখছি।
তিনি বলেন, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। দু’জন আইনজীবী এবং একজন ডিটেকটিভ ও নিয়োগ দেওয়া হয়েছে। শহীদ মিনার ও বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের অপশক্তি, চক্রান্ত রুখে দিতে আমরা বদ্ধপরিকর। বিশ্বব্যাপী শহীদ মিনার নির্মাণের প্রক্রিয়ায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কাশেম, উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, আয়েবার যুগ্ম মহাসচিব শরীফ আল মমিন, প্যারিস শহীদ মিনারের অন্যতম উদ্যোক্তা টি এম রেজা, সহকারী ট্রেজারার তাপস বড়ুয়া রিপন, একুশ উদযাপন পরিষদের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্সের সিনিয়র সহ-সভাপতি তাজিম উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক শাকের চৌধুরী।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








