প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন শিল্পীরা
প্রবাস নিউজ ডেস্কঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শোবিজ অঙ্গনের শিল্পীরা। আজ (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে শিল্পীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পীসংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম।
এ প্রসঙ্গে অভিনেতা আহসান হাবিব নাসিম বলেন, ‘টানা চতুর্থবারের মতো তিনি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে, শিল্পীদের পক্ষ থেকে আমরা শুছেচ্ছা জানাতে গিয়েছিলাম। এ সময় আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে। তিনি পুনরায় নির্বাচিত হওয়ায় আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি।’
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন নায়ক রিয়াজ, নায়িকা নিপুণ আক্তার, অভিনেতা সাজু খাদেম, মীর সাব্বির, শমী কায়সার, ঊর্মিলা শ্রাবন্তীকর, তানভীন সুইটি প্রমুখ।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








