ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১০:০৭, ২ সেপ্টেম্বর ২০২৩  

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফ্রাঙ্কফুর্ট শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নামে নতুন একটি সংগঠন এই মিলনমেলার আয়োজন করে। এ সময় প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। জার্মানি প্রবাসী শিল্পী মুনিম একের পর এক গান পরিবেশন করে সকলকে মাতিয়ে রাখেন। মীর জাবেদা ইয়াসমিন ইমির আবৃতি মুগ্ধ করেছে সবাইকে। এছাড়াও শিশু-কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।

jagonews24

অনুষ্ঠানে নারীদের চেয়ার খেলা, ছোটদের বিভিন্ন খেলাধুলা এবং সবার জন্য লাটারি খেলার আয়োজন ছিলো। বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আয়োজকরা।

jagonews24

নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিস্তার এবং সকলে মিলেমিশে থাকতে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

jagonews24ইউরোপের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আগত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়