‘জওয়ান’ সিনেমায় কার কত পারিশ্রমিক
প্রবাস নিউজ ডেস্কঃ
সাড়ে ৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটিতে পারিশ্রমিক হিসেবে কে কত পেয়েছেন এসব নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে একটি তথ্য প্রকাশ করেছে।
শাহরুখ খান অভিনীত অ্যাটলি কুমার পরিচালিত 'জওয়ান' সিনেমাটি মুক্তির পর বেশ সাড়া ফেলেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি রেকর্ডও ভেঙেছে সিনেমাটি।
সাড়ে ৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটিতে পারিশ্রমিক হিসেবে কে কত পেয়েছেন এসব নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে একটি তথ্য প্রকাশ করেছে।
'জওয়ান' সিনেমার অভিনয়ের জন্য বলিউড বাদশা শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। পাশাপাশি সিনেমাটির লাভের ৬০ শতাংশ পাবেন তিনি।
শাহরুখ খান ছাড়া সিনেমাটির জন্য দক্ষিণী সুপারস্টার নয়নতারা নিয়েছেন ১১ কোটি রুপি। সিনেমাটির ভিলেন বিজয় সেতুপতি নিয়েছেন ২১ কোটি টাকা। অতিথি অভিনেত্রী হিসেবে দীপিকা পাড়ুকোন পেয়েছেন ২০ কোটি।
এ ছাড়া সানিয়া মলহোত্রা বা প্রিয়মনি পেয়েছেন ২ কোটি। সিনেমাটির সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ এই সিনেমার পারিশ্রমিক পেয়েছেন ১০ কোটি রুপি।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








