চীনে ইয়ুথ ক্যাম্পে দুই বাংলাদেশি
প্রবাস নিউজ ডেস্কঃ
চীন প্রতিনিধি
চীনে অনুষ্ঠিত্ব ‘নর্থ ইস্ট এশিয়ান ইয়ুথ ক্যাম্প অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট- ২০২৩’ প্রোগ্রামে অংশগ্রহণ করেছে দুই বাংলাদেশি। এই মেগা ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পেলেন মো. বেলায়েত হোসেন মাছুম এবং মো. মোয়াজ্জেম হোসেন।
ক্যাম্পটি শুরু হয়েছে ২১ শে আগস্ট, আগামী ২৭ আগস্ট পর্যন্ত সাত দিনব্যাপী ইয়ুথ ক্যাম্পটি চীনের চিয়াংশি প্রদেশে অনুষ্ঠিত হবে। ক্যাম্পটি চায়না সং ছিং লিং ফাউন্ডেশন এবং এসকে গ্রুপের যৌথ স্পন্সরে, ফরেন অ্যাফেয়ার্স অফিস অব চিয়াংশি প্রভিন্সিয়াল পিপলস গভর্নমেন্ট এবং চিয়াংশি প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস যৌথভাবে আয়োজন করছে।

এই ক্যাম্পের উদ্দেশ্য হলো, ঐতিহ্যগত চীনা সংস্কৃতির অনন্য আকর্ষণ এবং চিয়াংশির উন্মুক্ত অর্থনীতির শক্তিশালী চালিকা শক্তি অনুভব কর। চিয়াংশি প্রদেশ থেকে অর্জিত বাস্তব অভিজ্ঞতা এবং কৌশল নিজ দেশে প্রয়োগ করা।
ইয়ুথ ক্যাম্পে অংশগ্রহণকারী যুবকরা চিয়াংশি প্রদেশের বিভিন্ন শহর পরিদর্শন করবে এবং সেমিনারে যোগ দেবেন। ইয়ুথ ক্যাম্পে বাংলাদেশ, মালয়েশিয়া, কম্বোডিয়া, নেপাল, রাশিয়া, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০ জন যুব প্রতিনিধি এই যুব শিবিরে অংশগ্রহণ করেছেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








