ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

চীনে ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীরা

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ০৮:১৫, ১৯ জুলাই ২০২৩  

বিদেশি তরুণদের মধ্যে চীনা সংস্কৃতির বিনিময় জোরদার করতে এবং পারস্পরিক বন্ধুত্ব বাড়ানোর জন্য চীনের গুইঝৌ প্রদেশে গত ২ জুলাই থেকে ৮ জুলাই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‌‘ঝি অ্যান্ড শিং গুইঝৌ সিল্ক রোড ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম-২০২৩।’

সিল্ক রোড ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামটি চীনের গুইঝৌ প্রদেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি গুইঝো প্রাদেশিক শিক্ষা বিভাগ এবং চীন-আসিয়ান শিক্ষা বিনিময় সপ্তাহ সচিবালয় এর সহযোগিতায় খায়লি বিশ্ববিদ্যালয় আয়োজন করে। এতে স্থানীয় সরকারের আমন্ত্রণ বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন

এই ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে যুব প্রতিনিধিরা চীনা সংস্কৃতি অনুভব, চীনা জাতীয় রীতিনীতি অনুধাবন, বিভিন্ন সংস্কৃতি বিকাশ, গুইঝৌ প্রদেশের দারিদ্য বিমোচন এবং গ্রামীন উন্নয়ন, বিশেষ করে দক্ষিণ-পূর্বে গুইঝৌ প্রদেশে বসবাসরত মিয়াও এবং তং সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্কৃতি ও জীবনযাত্রার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে।

বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, মায়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, নাইজেরিয়া এবং অন্যান্য দেশ থেকে আগত চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০ জন যুব প্রতিনিধি এই সিল্ক রোড ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়