চাঁদে আছড়ে পড়েছে রাশিয়ার মহাকাশযান
প্রবাস নিউজ ডেস্কঃ
রাশিয়া ৫০ বছরের মধ্যে এই প্রথম চাঁদে কোনো মিশন পাঠিয়ে ব্যর্থ হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকেই আছড়ে পড়েছে মহাকাশযান ‘লুনা-২৫’।
রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ করপোরেশন রোসকসমস বলেছে, ‘স্থানীয় শনিবার (১৯ আগস্ট) মহাকাশযানটিকে প্রি-ল্যান্ডিং কক্ষপথে নিয়ে আসার পরপরই সমস্যা দেখা দেয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আগামীকাল ২১ আগস্ট চাঁদের দক্ষিণ গোলার্ধে ৮০০ কেজি ওজনের লুনা-২৫ কে সফট ল্যান্ডিং করানোর পরিকল্পনা ছিল রোসকসমসের।’
প্রতিষ্ঠানটি বলেছে, ‘প্রাথমিক বিশ্লেষণ থেকে জানা গেছে, লুনা-২৫ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল এবং চাঁদের পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে।’
১৯৫৭ সালে রাশিয়াই মহাকাশে বিশ্বের প্রথম স্যাটেলাইট স্পুতনিক-১ সফলভাবে কক্ষ পথে প্রতিস্থাপন করেছিল। সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন হলেন প্রথম মানুষ যিনি (১৯৬১ সালে) মহাকাশে ভ্রমণ করেছিলেন। তবে একবিংশ শতাব্দীতে এসে মর্যাদাপূর্ণ মহাকাশ অভিযানে পিছিয়ে পড়েছে রুশরা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








