ঈদের নাটকে কলকাতার গায়ক অনুপম!
প্রবাস নিউজ ডেস্কঃ
আসন্ন ঈদের আনন্দ যেন আরেকটু বেড়েই গেল। কেননা ঈদের আমেজ বাড়াতে কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়কে এবার দেখা যাবে ঈদের নাটকে।
ঈদের বিশেষ নাটকে অনুপমের গাওয়া গানটির শিরোনাম ‘আদরে থেকো’।
গানের সূত্রে বাংলাদেশে অনেকবারই পা রেখেছেন অনুপম। কিন্তু এবারই যেন ঘটালেন ব্যতিক্রম ঘটনা। একটি নাটকের জন্য কাজ করলেন।

পরিচালক মোহনের সাথে কলকাতার অনুপম।
ঈদের নাটক ‘আদরে থেকো’তে দেখা যাবে অনুপমকে। ঈদের এ বিশেষ নাটকের জন্য একটি বিশেষ গান গেয়েছেন তিনি। ইশতিয়াক আহমেদের পাণ্ডুলিপিতে এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ
অনুপমের গাওয়া গানটির শিরোনাম ‘আদরে থেকো’। গানটির কথা লিখেছেন কলকাতার প্রিতম আর সুর করেছেন অমিত চ্যাটার্জি।
‘নাফ এন্টারটেইনমেন্ট’ চ্যানেলে মুক্তি পেতে যাওয়া বিশেষ এ নাটকটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন অভিনেতা নিলয় আলমগীর। নাটকে আরও অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, শতাব্দী ওয়াদুদ, জিন্নাত ফারজানা চাঁদনী, জাবেদ গাজী, মুন্তাহা এমেলিয়া, জাকির হোসেন রাসেল প্রমুখ।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








