ইতালি: অবৈধভাবে গিয়ে কি বৈধ হতে পারবেন বাংলাদেশিরা?
প্রবাস নিউজ ডেস্কঃ
ইতালির কট্টর ডানপন্থি সরকার নানা পদক্ষেপ নিয়েও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অবৈধ অভিবাসীদের ঢল থামাতে পারছে না। ইউরোপীয় ইউনিয়নের আইন এবং মানবিক কারণে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে আসা মানুষগুলোকে আশ্রয় দিতে বাধ্য হচ্ছে দেশটি। ফলে প্রতিদিনই ইতালির লাম্পদোসায় জড়ো হচ্ছেন শত শত অভিবাসন প্রত্যাশী।
চলতি বছরের প্রথম মাসেই ইতালিতে আসা শরণার্থীদের মধ্যে বাংলাদেশিরা রয়েছেন শীর্ষস্থানে। চলতি বছর এ পর্যন্ত সমুদ্রপথে প্রায় ৪ হাজার অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছেন। যাদের মধ্যে ৭৫৫ জন বাংলাদেশি রয়েছেন।
এমন খবরে উদ্বেগ জানিয়েছেন ইতালির বাংলাদেশি কমিউনিটির নেতারা। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ এই পথ পরিহারের আহ্বান জানিয়েছেন তারা।
গেল দুই বছরে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালিতে প্রবেশ করেছেন প্রায় ২ লাখ ৬৩ অভিবাসন প্রত্যাশী। যাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ৩৫ হাজারের বেশি। তবে এসব অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ নেই।
ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং কমিউনিটি নেতারা বলছেন, বৈধভাবে ২০২৫ সাল পর্যন্ত ইতালিতে শ্রমিক আসার সুযোগ রয়েছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে না আসার পরামর্শ তাদের।
কট্টর ডানপন্থি জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতায় আসার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নানা শঙ্কা ছিল। কিন্তু তিন বছরের স্পন্সর ভিসায় চার লাখ ৫২ হাজার শ্রমিক আনার আইন পাসের মধ্য দিয়ে দেশটির সরকার প্রমাণ করেছে যে, তারা বিদেশি শ্রমিক-বিরোধী নয়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








