আমিরাতে রেমিট্যান্স অ্যাওয়ার্ড পাচ্ছেন ৫০ প্রবাসী বাংলাদেশি
প্রবাস নিউজ ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৪। পৃথিবীর অন্য দেশকে পেছনে ফেলে সর্বোচ্চ রেমিট্যান্সধারী হিসেবে আমিরাতের ৫০ জন প্রবাসী বাংলাদেশিকে এই অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। ৪ মে বাংলাদেশ কনস্যুলেট এই অ্যাওয়ার্ড দেয়া হবে তাদের।
বিগত অর্থ বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো হয়েছে প্রায় তিন বিলিয়ন ডলারেরও বেশি। আগামী অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ চার বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা।
এরই ধারাবাহিকতা বজায় রাখতে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে রেমিট্যান্স অ্যাওয়ার্ড। ৪ মে দুবাই বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে রেমিট্যান্সধারী ৫০ প্রবাসীকে নিয়ে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
দুবাইয়ে বাংলাদেশের কনস্যুলেট কন্সাল জেনারেল বিএম জামাল হোসেন জানান, বিগত অর্থ বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো হয়েছে প্রায় তিন বিলিয়ন ডলারেরও বেশি। আগামী অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ চার বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতা বজায় রাখতে দুবাইয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান।
তিনি আরও বলেন, এবারের আয়োজনে ৫০ জন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স অ্যাওয়ার্ড পাবেন। এদের মধ্যে রয়েছেন নিম্ন বেতনধারী, উচ্চ বেতনধারী, প্রবাসী ব্যবসায়ী, পেশাজীবী, কর্মজীবী নারী, নারী উদ্যোক্তা ও প্রবাসী সাংবাদিক। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে নির্বাচিত ৮১জন সিআইপিকে এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হবে।
এ ধরনের অনুষ্ঠানে মাধ্যমে প্রবাসীদের উৎসাহ দেয়ায় আগের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। তবে রেমিট্যান্স পাঠানোর পদ্ধতি আরও সহজ করতে পারলে বৈধ পথে টাকা পাঠাতে প্রবাসীরা আরও দ্বিগুণ উৎসাহিত হবে।
২০২২ সালে প্রথমবারের মত বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার জন্য দুবাইয়ের বাংলাদেশ দূতাবাস সাধারণ প্রবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেয়ার উদ্যোগ নেয়। ৪ মে দ্বিতীয় বারের মত এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








