আজ রাতেই নিউজিল্যান্ড যাচ্ছে টিম বাংলাদেশের প্রথম বহর
প্রবাস নিউজ ডেস্কঃ
টেস্ট সিরিজ শেষ না হতেই বেজে গেছে বাংলাদেশ আর নিউজিল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দামামা। তবে সে দুই সিরিজ আর বাংলাদেশে নয়, নিউজিল্যান্ডের মাটিতে।
আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের। তারপর ২০ ও ২৩ ডিসেম্বর পরের দুটি একদিনের ম্যাচ। সে সিরিজ শেষে ২৭, ২৯ আর ৩১ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এদিকে আজ শনিবার রাতেই নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ওয়ানডে দলের একাংশ। ভাবছেন, আজ টেস্ট শেষ করেই বিমানে চড়বেন শান্ত, মুশফিক , মিরাজরা? না, তা নয়। যারা টেস্ট দলে নেই, শুধুই ওয়ানেডে খেলবেন; তারাই যাবেন আজ রাত ১১ টা ৫০ মিনিটের ফ্লাইটে।
বাংলাদেশ আর নিউজিল্যান্ড টেস্ট চলাকালীন যারা স্থানীয় কোচ সোহেল ইসলামের অধীনে সাদা বলে অনুশীলন করেছেন, সেই এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, রাকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন থাকবেন এ বহরে।
টেস্ট খেলা দলের যারা ওয়ানডে স্কোয়াডে আছেন, তারা সবাই যাবেন আগামী পরশু ১১ ডিসেম্বর। সোমবার একই ফ্লাইটে নিজ দেশের উদ্দেশ্যে উড়বে কিউরাও।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








