অন্ধকারে আলো জ্বালানোর গল্প
প্রবাস নিউজ ডেস্ক :
অক্ষর ও স্বাক্ষর জমজ ভাই। ‘বাংলার ভবিষ্যৎ’ নামে একটি স্কুলের ছাত্র তারা। সহপাঠী অচিন্ত, হিমাদ্রী, পিটারদের সঙ্গে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। ভিন্ন ভিন্ন ধর্মের হলেও তাদের মধ্যে চমৎকার সৌহার্দ্য, সম্প্রীতি রয়েছে।
সবার ধর্মীয় উৎসবে প্রদীপ প্রজ্বালনের বিষয়টি দেখে স্বাক্ষরের মধ্যে একটা উপলব্ধি হয়, সব ধর্ম অন্ধকার দূর করে আলোর পৃথিবী গড়তে চায়। এই আলো তার মাথার ভেতরে ঢুকে যায়। বন্ধুদের সঙ্গে আলোচনা করে সে সিদ্ধান্ত নেয় একদিন সবাই মিলে আলো জ্বালাবে।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এমনই এক আলো জ্বালানোর গল্প নিয়ে বিশেষ নাটক নির্মাণ করেছেন অভিনেতা কচি খন্দকার। রচনার পাশাপাশি এটিতে অভিনয়ও করেছেন নির্মাতা। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মুসাফির সৈয়দ বাচ্চু, মায়মুনা, মিলন ভট্টাচার্য, তাজিন, তাশিনসহ অনেকে।
কচি খন্দকার জানান, ‘মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ এই নাটকটি নির্মাণ করেছি। চেষ্টা করেছি একটু ভিন্ন কিছু করার। আমাদের এই গল্পটি আলো জ্বালানোর। আশা করছি যারা নাটকটি দেখবেন, তাদের মনে একটু হলেও নতুন আলো জ্বলবে।’
নির্মাতা জানান, ২১ ফেব্রুয়ারি রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








