সেন্সর পেল ‘জওয়ান’, আজ থেকে দেখতে পারবেন বাংলাদেশের দর্শক
প্রবাস নিউজ ডেস্কঃ
আজ দুপুর ১২টায় সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘জাওয়ান।’যার ফলে বাংলাদেশেও সারাবিশ্বের মতো আজই মুক্তি পাবে শাহরুখ খানের এই বহুল প্রত্যাশিত সিনেমা। প্রেক্ষাগৃহে দেখা যাবে সন্ধ্যা থেকেই।
আজ মুক্তি পাচ্ছে শাহরুখ খানের জওয়ান। আজ ৭ সেপ্টেম্বর সারাবিশ্বে মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা 'জওয়ান। বাংলাদেশের দর্শকরাও আজ থেকেই সিনেমাটি দেখতে পাবেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে 'জাওয়ান।'যার ফলে বাংলাদেশেও সারাবিশ্বের মতো আজই মুক্তি পাবে শাহরুখ খানের এই বহুল প্রত্যাশিত সিনেমা। প্রেক্ষাগৃহে দেখা যাবে সন্ধ্যা থেকেই।
সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'জওয়ান' আন-কাট সেন্সর পেয়েছে। বাংলাদেশে সিনেমাটির প্রদর্শনে কোনো বাধা নেই।
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পাশাপাশি রংধনু গ্রুপও সিনেমাটি আমদানির সঙ্গে যুক্ত।
এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আরও আছেন দীপিকা পাড়ুকোন।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








