ফিরে পাওয়া গেল হুমায়ূন আহমেদের আঁকা নিখোঁজ সেই চিত্রকর্ম
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার প্রয়াত হুমায়ূন আহমেদের পরিবার অবশেষে ফিরে পেয়েছে তার আঁকা নিখোঁজ সেই চিত্রকর্ম। বিষয়টি নিশ্চিত করেছেন হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।
জনপ্রিয় এই কিংবদন্তি ২০১২ সালে মৃত্যুর আগে যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকাকালীন এঁকেছিলেন ২৪টি চিত্রকর্ম। সেগুলো পরবর্তী সময়ে নিউ ইয়র্কবাসী রুমা চৌধুরী ও বিশ্বজিৎ সাহা দম্পতির অনুরোধে নিউ ইয়র্ক বই মেলায় প্রদর্শনের জন্য তাদের জিম্মায় দেওয়া হয়। শর্ত ছিল প্রদর্শনী শেষে চিত্রকর্মগুলো নিজ দায়িত্বে ফেরত দিতে হবে।
পরে রুমা চৌধুরী ২৪টি চিত্রকর্মের মধ্যে ২০টি চিত্রকর্ম প্রয়াত লেখকের মা আয়েশা ফয়েজকে ২০১৩ সালে ফেরত দেন। ৪টি ছবি ছিল নিখোঁজ।
প্রায় এক যুগ পর হঠাৎ করে একটি চিত্রকর্ম কুমিল্লায় একটি প্রদর্শনীতে প্রদর্শিত হবে বলে জানা যায়। যা হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য, তার ভক্ত ও সবার মধ্যে কৌতূহলের সৃষ্টি করে।
পরবর্তী সময়ে নিখোঁজ হওয়া চিত্রকর্ম উদ্ধারের জন্য আদালতের শরণাপন্ন হন প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে পিবিইকে তদন্তভার দেন। পিবিআই কুমিল্লা থেকে ওই চিত্রকর্মটি উদ্ধার করে আদালতে জমা দেয়।
প্রায় দুই বছর মামলার কার্যধারা চলার পর সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী উদ্ধার করা তৈল চিত্রটি বাদীর কাছে ফেরত দেওয়া সাপেক্ষে আসামিদের অব্যাহতি দেওয়ার পূর্বক আদেশ দেন।
পরে চলতি বছরের ২২ আগস্ট আদালত তৈল চিত্রটি হুমায়ূন আহমেদের পরিবারকে বুঝিয়ে দেন বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ। তৈল চিত্রটি আদালত থেকে গ্রহণ করেন আইনজীবী গাজী মাহবুব আলম ও শিহাব উদ্দিন।
এ বিষয়ে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, নিখোঁজ হওয়া তৈল চিত্রটি ফিরে পেয়ে আমরা খুশি এবং আদালতের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হওয়ার ফলে আমরা ন্যায়বিচার পেয়েছি। আমরা আদালত, পিবিআইয়ের কর্মকর্তা ও আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








