ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

মারা গেলেন ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ এর সাদ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:৪৫, ২২ আগস্ট ২০২৩  

‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ নব্বই দশকে টেলিভিশন ছাড়লেই এই বিজ্ঞাপন চোখে পড়তো। বিজ্ঞাপনটি কতটা জনপ্রিয় হয়েছিল সেটা নব্বইয়ের শিশু কিশোররাই ভালো বলতে পারবে। মুখে ছড়িয়ে পড়েছিল বিজ্ঞাপনের সংলাপ।

চিপসের বিজ্ঞাপনের ওই ছোট্ট ছেলেটির নাম সাদ হোসেন। কিডনিজনিত অসুখে তিনি শুক্রবার (১৮ আগস্ট) মারা যান। মৃত্যুর খবর নিশ্চিত করেন তার শ্যালক আরিফ আকতার শাকিব।

জানা গেছে, সাদ আমেরিকার নিউইয়র্কে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বসবাস করতেন। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

সাদের শ্যালক আরিফ আকতার শাকিব ফেসবুকে লিখেছেন, আমার বোনজামাই সাদ হোসেন আর নেই৷ সবাই তার জন্য দোয়া করবেন।

এছাড়া সাদের অ্যাকাউন্টটি ট্যাগ দিয়ে ফেসবুকে বন্ধু ও আত্মীয়রা তার মৃত্যুর খবর জানিয়েছেন।

সর্বশেষ
জনপ্রিয়