কারা যেন রটিয়ে দিয়েছে আমার ক্যান্সার হয়েছে : নচিকেতা
প্রবাস নিউজ ডেস্কঃ
গত শনিবার কলকাতার রবীন্দ্র সদনে বসেছিল বাংলা ভাষার প্রখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তীর লাইভ শো। এখনও যে তাঁকে দেখার জন্যে মানুষ মরিয়া, তা রবীন্দ্রসদন প্রমাণ। কানায় কানায় পূর্ণ জনতা এদিন এসেছিলেন তাঁদের ‘আগুন পাখি’কে স্যালুট জানাতে। কারণ শনিবার গান জীবনের ৩০ বছর পার করলেন নচিকেতা চক্রবর্তী।
৩০ বছর পরেও কলকাতা এখনও পাগলাটে লোকটির গান শোনার জন্যে, তাই হয়তো রবীন্দ্রসদনে গায়কের কনসার্ট ঘিরে ভক্তদের উত্তেজনা দেখার মতো ছিল। ১৮ থেকে ৮০ সব বয়সী মানুষের পছন্দের গায়ক তিনি।
সকলে তাঁকে একবার ছোঁয়ার জন্য আকুল। তাঁর প্রতি মানুষের আবেগ দেখে এদিন অনুষ্ঠানের ফাঁকেই এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নচিকেতা বলেন, ‘আমি ম্যাজিক জানি না।
স্রেফ সৎভাবে গান গাওয়ার চেষ্টা করি। সবটাই ঈশ্বরের আর্শীবাদ। নচিকেতা হওয়া যায় না, নচিকেতার জন্ম হয়। অস্থির সময়ের প্রোডাক্ট আমি।
ওই সময়টা যদি না তৈরি হয়, তাহলে নচিকেতা হওয়া অসম্ভব। আগামী ৫০ বছরেও আরেকটা নচিকেতা আসবে না, এইটুকু বলতে পারি’।
এদিন স্বাস্থ্য নিয়ে তৈরি হওয়া গুজব সম্পর্কে গায়ক বলেন, ‘দাপিয়ে শো করে বেড়াচ্ছি, তার মধ্যেই কারা রটিয়ে০ বেড়াচ্ছে আমার নাকি ক্যানসার হয়েছে। কিছু হয়নি আমার, বলে বলে অসুস্থ করে দেবেন না’।
১৯৯৩ সালের ১৪ই অগস্ট নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভাল আছি’ মুক্তি পায়।
যা ছিল বাংলা গানের ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়। মাত্র দেড় মাসে এই অ্যালবাম বিক্রি হয়েছিল, ৫ লাখেরও বেশি কপি।
এরপর তাঁর অজস্র সাফল্য শুরু, এই ৩০ বছরে প্রায় ২৫০-র বেশি গান বেঁধেছেন নচিকেতা। তবুও মাটিতে পা রেখে চলতেই বিশ্বাসী তিনি।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








