আমি শাকিবের কোনো ক্ষতি চাইব না
প্রবাস নিউজ ডেস্ক :
ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেছেন, ‘সবকিছুর বাইরে আমার সন্তানের বাবা তিনি (শাকিব)। যাই কিছু হোক না কেন, আমি তার কোনো ক্ষতি চাইব না। তার নতুন সিনেমার জন্যও শুভ কামনা রইল।’
সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে এসব কথা বলেন তিনি। এর আগে ঢালিউড সুপারস্টার শাকিব খান-অপু বিশ্বাস জুটির অধ্যায় শেষ হওয়ার পর বুবলীর সঙ্গে জুটি বাঁধেন শাকিব খান। তাদের কোলজুড়ে আসে সন্তানও। এরপরও শাকিব গণমাধ্যমে একাধিকবার বলেছেন- বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বুবলী সব সময় বলে আসছেন- শাকিব এখনো তার স্বামী।
এ নিয়ে ধোঁয়াশা ছিল ভক্তদের মধ্যে। সম্প্রতি শাকিব গণমাধ্যমে শাকিব বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। শুধু তাই নয়, বুবলীর বিরুদ্ধে গুরুতর কয়েকটি অভিযোগ তোলেন। এর পাল্টা জবাবও দেন বুবলী। এ বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়। শাকিব বুবলীর দ্বন্দ্বের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের একটি মন্তব্য। তবে এ অভিনেত্রী শুরু থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে ছেলে আব্রাহাম খান জয়ের বাবা এবং সাবেক স্বামী শাকিবের মঙ্গল কামনা করেছেন।
অপু বিশ্বাস আরো বলেন, একজন শিল্পী যখন আরেকজন শিল্পীর ক্যারিয়ার ধ্বংসের জন্য উঠেপড়ে লাগে তখন ঢালিউড শিল্পীদের প্রেক্ষাপটের বিষয়টি আরও সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। তা ছাড়া যারা আমাদের গড়েছেন তারাই আবার ক্যারিয়ার নষ্ট করেছেন। আর এ কারণেই বড় একটি শূন্যতা কাজ করছে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








