রেইনবো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫ সিনেমা
প্রবাস নিউজ ডেস্ক :
লন্ডনে শুরু হচ্ছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। আগামী ২৮ মে পূর্ব লন্ডনের মাইল এন্ড রোডের জেনেসিস সিনেমা হলে রেইনবো সোসাইটি আয়োজিত এই উৎসবের উদ্বোধন করা হবে। উৎসব চলবে ৪ জুন পর্যন্ত। আট দিনের এই উৎসবে বাংলাদেশ, ভারত, ইরান, পাকিস্তান, কাজাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের মোট ৪৫টি সিনেমা প্রদর্শিত হবে। এবারের আসরে বাংলাদেশের পাঁচটি সিনেমা প্রদর্শিত হবে। এগুলো হলো বিউটি সার্কাস, সাঁতাও, দামাল, পাপপুণ্য ও জেকে-১৯৭১। উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে কলকাতার বাংলা ছায়াছবি বেঁচে থাকার গান। এরপর ২৯ মে থেকে ৩ জুন পর্যন্ত পূর্ব লন্ডনের হ্যানবারি স্ট্রিটের ব্রাডি আর্ট সেন্টারে প্রতিদিন দুটি করে সিনেমা প্রদর্শিত হবে। ২৯ মে বাংলাদেশের বিউটি সার্কাস, ৩০ মে সাঁতাও, ৩১ মে দামাল, ৩ জুন পাপপুণ্য ও সমাপনী দিনে ইলফোর্ডের ক্যানেথ মোর থিয়েটারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ছায়াছবি জেকে-১৯৭১ প্রদর্শিত হবে। ৪ জুন উৎসবের সমাপনী দিনে ইলফোর্ডের কেনেথ মোর থিয়েটারে বিকাল ৩টায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রদর্শিত সিনেমার ওপর পুরস্কার দেয়া হবে। বেস্ট ফিল্ম ফিচার, বেস্ট ফিল্ম ডকুমেন্টারি, বেস্ট ডিরেক্টর, বেস্ট ফিল্ম ফর হিউমেনিটি, স্পেশাল জুরি মেনশন, বেস্ট ডিরেক্টর (স্বল্প দৈর্ঘ্য), বেস্ট স্টোরি (স্বল্প দৈর্ঘ্য) ক্যাটাগরিতে দেয়া হবে পুরস্কার। বিজয়ীদের মনোনীত করবে জুরি বোর্ড। এবারের উৎসবে জুরি বোর্ডে আছেন রবার্ট ফিলিপস, জয়শ্রী কবীর, পুলক গুপ্ত, সৈয়দ আনাস পাশা, ড. জাকি রেজোয়ানা, সাদেক আহমেদ চৌধুরী, সৈয়দ মুকিব আহমেদ ও নাদিয়া আলী। উৎসবের বাইরে অনলাইনেও বেশ কয়েকটি সিনেমা দেখা যাবে। এগুলো হলো ভারতীয় বাংলা সিনেমা অভিযান, অপরাজিতা, বল্লভপুরের রূপকথা, ব্যোমকেশ হত্যামঞ্চ, কর্ণ সুবর্ণের গুপ্তধন, দ্য একেন এবং তামিল সিনেমা গাগরি। রেইনবো ফিল্ম সোসাইটির কর্ণধার মোস্তফা কামালের উদ্যোগে ২০০০ সালে লন্ডনে প্রথম অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসব। এরপর থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এই চলচ্চিত্র উৎসব।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








