২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘বান্ধব’
প্রবাস নিউজ ডেস্কঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (২১ ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনুপম কথাচিত্র প্রযোজিত সুজন বড়ুয়া পরিচালিত ছবি ‘বান্ধব’। প্রযোজক অনুপ বড়ুয়া জানিয়েছেন, অনেক আগে ‘বান্ধব’ সেন্সর করা হয়েছে। মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ফেব্রুয়ারি।
সম্পূর্ণ মৌলিক গল্পের এ ছবি মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারিতে ‘বান্ধব’ মুক্তিতে বাধা নেই।
ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খান সহ অনেকে।
অনুপ বড়ুয়া বলেন, বান্ধব এর আগে যখন মুক্তি দিতে চেয়েছিলাম তখন করোনা ভাইরাস ছিল। পরে সরকারী অনুদানের ‘ছায়াবৃক্ষ’-এর কাজ শুরু করি। যেহেতু অনুদানের ছবি ছিল, তাই ওটা আগে রিলিজ দিতে হয়েছিল। এখন ‘বান্ধব’ রিলিজ দেয়ার উপযুক্ত সময় এসেছে। তাছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এজন্য ছবিটা আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ২১ ফেব্রুয়ারি মুক্তি দিচ্ছি।
মৌ খান জানান, তিনি এ ছবিতে নিজেকে নতুন করে আবিস্কার করেছেন। বলেন, এই প্রথম নিজেকে নায়িকা না ভেবে একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। আমার জন্য পুরো জার্নিটা চ্যালেঞ্জিং ছিল। আমি নিজেও অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, অবশেষে মুক্তি পাচ্ছে।
বান্ধবে পাঁচটি গান রয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদিপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








