প্রিয়াঙ্কার হলিউড সিনেমা ‘লাভ অ্যাগেইন’ মুক্তি পেয়েছে
প্রবাস নিউজ ডেস্কঃ
বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কিছুদিন আগে হলিউড সুপারস্টার স্যাম হিউহানের সঙ্গে জুটি বেঁধে ‘লাভ অ্যাগেইন’ সিনেমার শুটিং শুরু করেছিলেন। সেই সিনেমাটি আজ ৫ মে আমেরিকার পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে প্রিয়াঙ্কা চোপড়া মিরা রে চরিত্রে বাগদত্তার অভিনয় করেছেন।
যারা ঘরে বসে অনলাইনে এ সিনেমাটি দেখার আশা করছেন, তাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। যেহেতু সিনেমাটি সনি পিকচার্সের মাধ্যমে বিতরণ করা হয়েছে, তাই এটি নেটফ্লিক্সের অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে।

উল্লেখ্য, ‘লাভ অ্যাগেইন’ সিনেমাটি মূলত রোম্যান্টিক এবং কমেডি ধাঁচের একটি সিনেমা। এ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আর অভিনয় করেছেন জোনাস, স্যাম হিউহান, সেলিন ডিওনসহ অন্যান্য গুণী অভিনয়শিল্পীরা। জেমস সি স্ট্রৌসের রচনা ও পরিচালনায় এটি জার্মান এক সিনেমার রিমেক।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








