সত্য ঘটনার অনুপ্রেরণায় চরকি অরিজিনাল সিরিজ ’ফেউ’
প্রবাস নিউজ ডেস্কঃ
গতকাল ২৬ জানুয়ারি প্রকাশ পেয়েছে চরকি অরিজিনাল সিরিজ 'ফেউ' এর ট্রেলার। সেখানে দুটি সময়ের উল্লেখ পাওয়া গেছে । যার একটি ১৯৭৯ এবং অন্যটি ২০০২ সাল।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে 'ফেউ'। ২৯ জানুয়ারি রাত ১২টায় (৩০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে সিরিজটি।
নির্মাতা সুকর্ন সাহেদ ধীমানের ভাষ্য, 'সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা একটি ফিকশনাল গল্প বলতে চেয়েছি। যেখানে আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে স্থানীয় রাজনীতি ও সংস্কৃতিও উঠে আসবে।'

চরকি অরিজিনাল সিরিজ ’ফেউ’ এর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
সিরিজের সব চরিত্রই রাজনৈতিক এবং তার দেখা খুলনা–সুন্দরবন অঞ্চলের রাজনৈতিক গল্পটাই বলতে চেয়েছেন তিনি। 'ফেউ' তারই বহিঃপ্রকাশ, যোগ করেন ধীমান।
সিরিজটি গড়ে উঠেছে মরিচঝাঁপি ম্যাসাকারের অনুপ্রেরণায়।
এতে কাজী চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুনীল চরিত্রে চঞ্চল চৌধুরী, মার্শাল চরিত্রে মোস্তাফিজুর নূর ইমরান, সুনীতা দেবী চরিত্রে তাহমীনা অথৈ এবং পলাশ চরিত্রে রিজভী রিজু।

চরকি অরিজিনাল সিরিজ ’ফেউ’ এর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
এ ছাড়াও, ড্যানিয়েল চরিত্রে তানভীর অপূর্ব এবং সোহেল চরিত্রে হোসাইন জীবন অভিনয় করেছেন
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








