ঈদের কাসিদা ফিরে এলো বিজ্ঞাপনচিত্রে
প্রবাস নিউজ ডেস্কঃ
পুরান ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য কাসিদা। রোজাদারদের ঘুম ভাঙানোর জন্য সেহেরির আগে গাওয়া হতো এই কাসিদা।
আশি বা নব্বইয়ের দশকেও অনেক সময় ঈদগাহে যাওয়ার আগে গাওয়া হতো এই বিশেষ ধরনের সংগীত। সম্প্রতি বিজ্ঞাপনী সংস্থা মোশন বাংলার নির্মিত কোওয়াক নামক একটি ব্র্যান্ডের অনলাইন বিজ্ঞাপনে সেরকমই একটি দৃশ্য দেখা গেছে।
বিজ্ঞাপনে দেখা যায় গায়ক দল ঢাকার রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে সংগীতের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। বিজ্ঞাপনের স্থিতিকাল কম হওয়ায় সম্পূর্ণ সংগীত শোনা যায়নি। পুরনো কাসিদার সঙ্গে ফিউশন করা হয়েছে কাজী নজরুল ইসলামের বিখ্যাত ঈদের গান-'ও মন রমজানের ওই রোজার শেষে'।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন চলচ্চিত্রকার অনার্য মুর্শিদ। তিনি এর আগে ঢাকার কাসিদা নিয়ে প্রমাণ্যচিত্র নির্মাণ করে বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন।
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
সর্বশেষ
জনপ্রিয়








