বিনামূল্যে দেখা যাবে মেহজাবীনের ‘প্রিয় মালতী’
প্রবাস নিউজ ডেস্কঃ
গত বছরের শেষে মুক্তি পেয়েছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম ছবি ‘প্রিয় মালতী’। এখনও সেটি চলছে প্রেক্ষাগৃহে। আনন্দের খবর হচ্ছে, বিনামূল্যে ছবিটি দেখা যাবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে রয়েছে ছবিটির প্রদর্শনী।ছবির পরিচালক শঙ্খ দাশগুপ্ত ফেসবুক পোস্টে সবাইকে মনে করিয়ে দিয়েছেন সে কথা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শঙ্খ দাশগুপ্ত লিখেছেন, ‘প্রিয় মালতী টিমের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘‘প্রিয় মালতী’’ ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে।’ মেহজাবীনসহ এই সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন অঙ্গনে পা রাখেন মেহজাবীন চৌধুরী। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভিসির মডেল হয়ে পরিচিতি পেয়ে যান তিনি। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








