লালন মাহমুদের নতুন গান ‘ঠিকানা’
প্রবাস নিউজ ডেস্কঃ
দীর্ঘ বিরতির পর গানে ফিরলেন শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক লালন মাহমুদ। মুক্তি পেয়েছে তার নতুন গান ‘ঠিকানা’।
শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক লালন মাহমুদের (ডানে) নতুন গান ‘ঠিকানা’।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৮ টায় নিজের ইউটিউব চ্যানেল 'লালন মাহমুদ অ্যান্ড অর্জন'- এ সংগীতচিত্রটি প্রকাশিত হয়।
'ঠিকানা জানো কি তুমি/ অচেনা বন্ধু এক আমি/ তবে কি মিছেমিছি পথ চলা/ গোধুলী আর ঝাপসা আল্পনা' কথাগুলোর এ গান লিখেছেন লালন মাহমুদ।
গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন এই শিল্পী। এছাড়া গানের মিক্স ও মাস্টার করেছেন 'গানের কারখানার' সুরকার, সংগীত পরিচালক মিনহাজ জুয়েল।
গানের কথার ওপর সুন্দর মিউজিক ভিডিও তৈরি করেছেন তরুণ নির্মাতা রাশেদুল ইসলাম। এতে অভিনয় করেছেন অভিনেত্রী মারশিয়া শাওন ও শিল্পী লালন মাহমুদ।
নতুন গান প্রসঙ্গে জানতে চাইলে লালন মাহমুদ জানান, ঠিকানা প্রায় ১১ বছর আগে লেখা ও সুর করা গান। এতে বন্ধুত্ব ও টানাপোড়নের গল্প উঠে এসেছে।
নিজের অনুভূতি জানিয়ে লালন মাহমুদ বলেন, ‘আমি সব ধারার গানই পছন্দ করি। সামনে ব্যান্ডের গানও আসবে, ইনশআল্লাহ। তাছাড়া 'সন্ধ্যা সন্ধ্যা লাগে' নামে আরও একটি গানের কাজ করছি এখন। আশা করি, ঠিকানা গানটি সবার ভালো লাগবে।’
লালন মাহমুদ ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ড অর্জন। ব্যান্ডেটির নীড়হারা পাখি ও মাঝরাতে জোছনাসহ রক ধারার বেশ কয়েকটি গানের সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি। তবে প্রায় ছয় বছর পর ভিন্ন ধারার গান নিয়ে ফিরলেন এই শিল্পী।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








