আন্তর্জাতিক উৎসবের ফাইনালে আবিদের ‘চিনিশপুর কালীবাড়ি’
প্রবাস নিউজ ডেস্কঃ
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব শর্ট ফিল্মস অন কালচারাল টুরিজমের ফাইনালে অবস্থান করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য নির্মাতা আবিদ মল্লিকের শর্ট ডকুমেন্টারি ফিল্ম ‘চিনিশপুর কালীবাড়ি’।
চলতি বছরের ১৬ থেকে ১৮ ডিসেম্বর ভারতের উত্তর প্রদেশে অবস্থিত দ্য হেরিটজ সিটি অব প্রায়াগরাজে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব শর্ট ফিল্মস অন কালচারাল টুরিজমের সপ্তম সংস্করণে প্রতিযোগিতা করেছে ‘চিনিশপুর কালীবাড়ি’।ি
চলতি বছর ভারতসহ ১৪৪টি দেশের ৪৩৯১টি ছবি এই ফেস্টিভ্যালে প্রতিযোগিতা করেছে। পরে ৪৯টি দেশের ১০১টি সিনেমা প্রতিযোগিতায় টিকে থাকে, যেগুলোর মধ্যে নির্মাতা আবিদের ‘চিনিশপুর কালীবাড়ি’ একটি।
বিষয়টি নিয়ে বেশ উৎফুল্ল রয়েছেন নির্মাতা আবিদ। কালবেলাকে তিনি বলেন, এটি চমৎকার একটি সিনেমা। চিনিশপুর কালীবাড়ির গঠন, নকশা, রিলিজিয়াস অংশ নিয়ে দারুণ একটি পার্ট আছে।
তিনি আরও বলেন, এই প্রতিযোগিতায় এত সিনেমা জমা পড়েছিল যে, যখন আমরা জেনেছিলাম আমাদের ছবিটি সেমিফাইনালে সিলেক্ট হয়েছে, তখনও আমরা ভাবিনি ছবিটি ফাইনালে জায়গা পাবে। পরে যখন জেনেছি আমরা ফাইনালে গিয়েছি, তখন বেশ আনন্দিত হয়েছি। ডিসেম্বরে আমরা উৎসবে যাব।
এর আগে শীতলক্ষ্যা নদী, জামদানি, টাঙাইল শাড়ি, এমন নানা বিষয়ে কাজ করেছেন নির্মাতা আবিদ।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








