রেখার ‘করন-অর্জুন’ আসছে
প্রবাস নিউজ ডেস্কঃ
বলিউডের কালজয়ী সিনেমা ‘করন-অর্জুন’। আবারও মুক্তি পাচ্ছে বড় পর্দায়। ২২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এটি। খবর : বলিউড হাঙ্গামা
বলিউডের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘করন-অর্জুন’। রাকেশ রোশন পরিচালিত এ সিনেমাটি ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছিল।
সিনেমার গল্পে দুই ভাই এবং তাদের মায়ের মধ্যে এক অদ্ভুত বন্ধন দেখানো হয়েছিল। যে বন্ধন কোনো নির্দিষ্ট সময়ের কিংবা শুধু একটি জনমের নয়, চিরকালের।
সিনেমাটির মুক্তির বিষয়ে ২৮ অক্টোবর সালমান খান তার ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘করন-অর্জুন সিনেমায় রেখা জি একদম ঠিক বলেছিলেন, যে আমার ‘করন-অর্জুন’ আসবে। তাই নভেম্বরের ২২ তারিখ আবার সিনেমা হলে আসছে।’ এরপর সিনেমার একটি টিজার শেয়ার করেছেন ভাইজান।
সিনেমায় শাহরুখ খানের বিপরীতে কাজল এবং সালমান খানের বিপরীতে মমতা কুলকার্নি নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন। তাদের মায়ের চরিত্রে অভিনয় করেন রেখা আর খলনায়কের চরিত্রে ছিলেন অমরেশ পুরী।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








