২৪০ কোটি পারিশ্রমিক নেন এই অভিনেত্রী
প্রবাস নিউজ ডেস্কঃ
জনপ্রিয় অভিনেত্রী সং হে কিয়োকে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়; নেটফ্লিক্সের ‘দ্য গ্লোরি’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি।
১ / ৭

নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিরিজের বৈশ্বিক তালিকার শীর্ষে রয়েছে সং হে কিয়ো অভিনীত ‘দ্য গ্লোরি’র প্রথম মৌসুম। ১০ সপ্তাহ ধরে তালিকার শীর্ষ দশে রয়েছে সিরিজটি। এতে স্কুলজীবনে নিপীড়নের শিকার ডং ইয়োন নামের তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি
ইনস্টাগ্রাম
২ / ৭

কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া স্টার ডেইলি ও হ্যাংকুক এলবো জানিয়েছে, একটি কে–ড্রামার প্রতিটি পর্বের জন্য ২০ কোটি উন (কোরীয় মুদ্রা) পারিশ্রমিক নেন সং হে কিয়ো; সাধারণত কোনো কে–ড্রামার ৬ থেকে ১২টি পর্ব থাকে
ইনস্টাগ্রাম
৩ / ৭

সে হিসেবে ১২ পর্বের একটি কে–ড্রামার জন্য প্রায় ২৪০ কোটি উন পারিশ্রমিক নেন তিনি। বাংলাদেশি টাকায় তা প্রায় ১৯৩ কোটিতে দাঁড়ায়। বাংলাদেশি এক টাকার মান ১২ উনের সমান
ইনস্টাগ্রাম
৪ / ৭

১৯৯৬ সালে স্কুলে পড়ার সময় মডেলিংয়ে পা রাখেন তিনি। মাঝে কয়েকটি ড্রামায় ছোটখাটো চরিত্রে কাজ করলেও ২০০০ সালে ‘অটাম ইন মাই হার্ট’ সিরিজে অভিনয় করে পরিচিতি পান
ইনস্টাগ্রাম
৫ / ৭

২০০৩ সালে ‘অল ইন’ ড্রামা সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন; ‘উই আর ব্রেকিং আপ’, ‘এনকাউন্টার’, ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’, ‘ফুল হাউস’, ‘দ্য গ্রান্ডমাস্টার’–এর মতো আলোচিত সিনেমা, সিরিজে অভিনয় করে খ্যাতির তুঙ্গে উঠেছেন তিনি
ইনস্টাগ্রাম
৬ / ৭

‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ সিরিজের সহশিল্পী জুন কিকে ২০১৭ সালে বিয়ে করেন সং হে কিয়ো; ২০১৯ সালের জুলাইয়ে তাঁদের বিচ্ছেদ ঘটে
আইএমডিবি
৭ / ৭

ভবিষ্যতে ‘দ্য প্রাইস অব কনফেশন’সহ বেশ কয়েকটি সিরিজ ও সিনেমায় পাওয়া যাবে তাঁকে
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








