আফরান নিশোর দ্বিতীয় সিনেমা কবে
প্রবাস নিউজ ডেস্কঃ
আফরান নিশো অভিনীত 'সুড়ঙ্গ' সিনেমাটি গত বছর কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল।
চলতি বছরের শুরুতে ভারতের এসভিএফের সঙ্গে যৌথভাবে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দেয় আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
এই প্রতিষ্ঠানের সঙ্গে নিশো দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। এর মধ্যে একটি পরিচালনা করবেন শিহাব শাহীন। তবে সিনেমার নাম এখনো ঠিক হয়নি।
সিনেমা সংশ্লিষ্ট অনেকেই বলছেন, আগামী সপ্তাহে বিস্তারিত জানানো হবে। সিনেমার শুটিং শুরু হবে নভেম্বরের মাঝামাঝি। আগামী বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান পরিচালক।
শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা 'ছুঁয়ে দিলে মন'। এবার তার দ্বিতীয় সিনেমা আফরান নিশোরও দ্বিতীয়।
শিহাব শাহীনের পরিচালনায় 'মরীচিকা' ওয়েবসিরিজটি অবশ্য দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল।
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
সর্বশেষ
জনপ্রিয়








