শুটিংয়ে বোমা বিস্ফোরণে আহত সঞ্জয় দত্ত
প্রবাস নিউজ ডেস্কঃ
কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’ ছবির সেটে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। টাইমস অব ইন্ডিয়াকে এক সূত্র জানিয়েছে, আজ বুধবারই দুর্ঘটনাটি ঘটে। বেঙ্গালুরুর পাশেই মাগাড়ি রোড অঞ্চলে চলছিল এই ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীন আচমকাই বোমা ফাটে। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং। সঞ্জয় দত্তের হাত, কনুই ও মুখে চোট লেগেছে। সঞ্জয় দত্তের এই চোটের জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে এই ছবির শুটিং।
এই ‘কেডি’ কন্নড় ছাড়াও তামিল, তেলেগু, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। এই ছবির পরিচালক প্রেম। এই ছবির একটি বিশেষ ভূমিকাতে অভিনয় করেছেন ধ্রুব সারজা।
‘কেডি’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় ওখানে উপস্থিত ছিলেন ডিরেক্টর রবি বর্মা। বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে ওই অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে বোমা ফাটার সিকোয়েন্স ছিল। আপাতত পাওয়া খবর অনুযায়ী সঞ্জয় দত্ত প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন।
এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ চ্যাপটার ওয়ান’, ‘কেজিএফ চ্যাপটার ২’-এ চন্দন কাঠ মাফিয়ার ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সঞ্জু বাবাকে।

সঞ্জয় দত্ত
ভিডিও থেকে
১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া বাস্তব ঘটনা অবলম্বনে এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। আপাতত দক্ষিণ ভারতীয় ছবিতেই সঞ্জয় দত্ত বেশি মনোযোগ দিচ্ছেন। কন্নড় ছবির পাশাপাশি তিনি তামিল ছবিতেও পা রাখছেন।
‘লিও’ নামে একটি তামিল ছবিতে অভিনয় করছেন ‘সঞ্জুবাবা’। এ ছাড়া দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ ছবিতে শাহরুখের সঙ্গে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন সঞ্জু। কিছুদিন আগেই ‘জওয়ান’ ছবির শুটিং শেষ করেছেন সঞ্জয় দত্ত।

‘মুন্না ভাই এমবিবিএস’-এ আরশাদ ওয়ার্সি ও সঞ্জয় দত্ত
ইউটিউব থেকে
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








