লাখ টাকায় পোড়া কাপড় কিনলেন অপূর্ব
প্রবাস নিউজ ডেস্কঃ
রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা স্তব্ধ পুরো দেশ। অনেকেই আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছেন। শোবিজের অনেক তারকা শিল্পীরা দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্তদের পাশে। তাদের মধ্য তাহসান খান, শবনম বুবলি, বিদ্যা সিনহা মিমের পর এক লাখ টাকায় পোড়া কাপড় কিনলেন অপূর্ব।
অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকৃত পোড়াকাপড় সংগ্রহ করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন। সেগুলো বিক্রি করে সেই অর্থ দিয়ে ফান্ড তৈরি করছে তাদের সাহায্য করার জন্য। তাদের সহায়তা করার জন্যই কাপড় কিনেছেন এই অভিনেতা।
জিয়াউল ফারুক অপূর্বর ভাষ্য, 'বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তাতে আসলে আমরা সবাই মর্মাহত। সামনেই ঈদ, এমন মুহূর্তে এটা আসলে মেনে নেওয়াও কঠিন তাদের জন্য। ঈদ মানেই তো আনন্দ আর এই আনন্দের দিনে কেউ যেন মন খারাপ না করে সেজন্য ক্ষুদ্র একটা অর্থায়নের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।'
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








