আরও বেশি নৃশংস হয়ে আসছে ‘অ্যাভাটার থ্রি’
প্রবাস নিউজ ডেস্কঃ
মার্কিন নির্মাতা জেমস ক্যামরন। কালজয়ী নির্মাণ দিয়ে তিনি দর্শকদের কাছে ব্যাপক এক জনপ্রিয় নাম। এবার আসছে তার ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় সিনেমা। যার নাম আনুষ্ঠানিকভাবে অ্যাভাটারের পেজ থেকে জানানো হয়েছে।
এর আগে ২০২২ সালে এই ফ্রাঞ্জাইজির দ্বিতীয় সিনেমা মুক্তি পেয়েছিল। যেটির নাম ছিল ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। এবারের পর্বের নাম রাখা হয়েছে ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’।
সিনেমার কোনো ফুটেজ দেখা না গেলেও ক্যামেরন সামাজিক মাধ্যমে সিনেমার কনসেপ্ট শেয়ার করেছেন। দেখা গেছে নেইতিরি আগুনের মাঝে নাচছেন।
সিনেমার পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ঘোষণার মাধ্যমে অ্যাভাটার সিনেমার তৃতীয় কিস্তির নাম ঘোষণা। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর এটি মুক্তি পেতে যাচ্ছে। সবাই প্রস্তত হন।
সিনেমাটি নিয়ে হলিউডভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটিতে নির্মাতা ক্যামেরন বলেছেন, ‘এই সিনেমায় এমন কিছু দেখতে চলেছেন দর্শকরা, যা আগে কখনো দেখা যায়নি।’
অ্যাভাটারের দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’র শুটিংয়ের পরপরই তৃতীয় পর্বের শুটিং করে ফেলেছেন পরিচালক। তিনি আগেই জানিয়েছিলেন এ সিনেমার গল্প আগের দুটি পর্বের থেকে আরও বেশি নৃশংস হতে যাচ্ছে।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








