ভারতের জয়ে আবেগের স্রোতে ভাসলেন বলিউড তারকারা
প্রবাস নিউজ ডেস্কঃ
বিশ্বক্রিকেটের অন্যতম শক্তিধর দেশ ভারত। দেশটির ক্রিকেটপ্রেমীদের শনিবার রাতে স্বপ্নপূরণ হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরার খেতাব লাভ করেছে ভারত। সাধারণ মানুষের পাশাপাশি বলিউড তারকারাও এ জয়ের আনন্দ উযাপন করছেন।
এ জয়ে অমিতাভ বচ্চনের আবেগের বাঁধ ভেঙেছে। চোখে তার আনন্দ অশ্রু। ‘চ্যাম্পিয়ন’দের শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আয়ুশমান খুরানা, কার্তিক আরিয়ান, কাজল, রাবিনা ট্যান্ডন, অনন্যা পাণ্ডেসহ আরও অনেকে।
‘চোখের জল গড়িয়ে পড়ছে টিম ইন্ডিয়া’ এই আনন্দ অশ্রুতে যেন সবাই এক হয়েছে। ইন্ডিয়া বিশ্বচ্যাম্পিয়ন। ভারতমাতার জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ’, টুইটারে এ কথাই লিখেছেন অমিতাভ বচ্চন।
‘টিম ইন্ডিয়া হাল ছাড়েনি। আজ বিশ্বকাপ নয়, চিরকালের জন্য মন জিতে নিলেন। এ টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়’, লিখেছেন বলিউডের নতুন প্রজন্মের তারকা কার্তিক আরিয়ান।
এদিকে জয়ের মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন আয়ুশান খুরানা। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘আনন্দের অশ্রু! এ সময় ১৪০ কোটি মানুষের এক ‘জায়েন্ট হাগ’-এর। আহা কী ম্যাচ! কী ভালো একটা গ্রুপ! লাখ লাখ মানুষকে আনন্দ দিল এ ভারতীয় দল। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন! ক্রিকেটের সুপার পাওয়ার।’
বহু বছরের প্রতীক্ষার পর টিম ইন্ডিয়ার এ ভুবনজয়। এতেই উচ্ছ্বসিত কাজল। জয়ের মুহূর্তের একের পর এক ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন অনন্যা পাণ্ডে। উচ্ছ্বসিত বরুণ ধাওয়ান, অনিল কাপুর, অনুপম খের, রাবিনা ট্যান্ডন, রণদীপ হুডারাও।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








