ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১০ শ্রাবণ,  ১৪৩৩

বিয়ের পর ধর্ম বদলাবেন সোনাক্ষী?

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:১০, ২৩ জুন ২০২৪  

বলিউডের ‘দাবাং গার্ল’ খ্যাত সোনাক্ষী সিনহা ওয়েব সিরিজ হীরামান্ডিতেও নজর কেড়েছেন। তিনি আফসোস করে বলেছিলেন হীরামান্ডিতে অভিনয় করা অনেকের একে একে বিয়ে হয়ে যাচ্ছে। সেই আফসোসের পর তার বিয়েও যেন দোরগোড়ায়। রোববার (২৩ জুন) সোনাক্ষী বিয়ে করছেন প্রেমিক জাহির ইকবালকে।

বিয়ের নানা রকম আলোচনার মধ্যে স্থান পেয়েছে বিয়ের পর সোনাক্ষীর ধর্ম পরিবর্তনের গুঞ্জন।

বিয়ের নানা আলোচনার মধ্যে স্থান পেয়েছে বিয়ের পর সোনাক্ষীর ধর্ম পরিবর্তনের গুঞ্জন। তবে এই খবরের সরাসরি উত্তর দিয়েছেন সোনাক্ষীর হবু শ্বশুর ইকবাল রতংশী।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাহিরের বাবা জানিয়েছেন, সোনাক্ষী ইসলাম ধর্ম গ্রহণ করবেন না বিয়ের পর। একই সঙ্গে তিনি ফ্রি প্রেস জার্নালকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পারিবারিকভাবে সোনাক্ষী আর জাহিরের বিয়েতে মুসলিম কিংবা হিন্দু কোনও আচার পালন করা হবে না। আইনি বিয়ে হবে। ভারতীয় আইনের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে দুজনের বিয়ের নিবন্ধন হবে।


তিনি আরও বলেন, ‘আমার ছেলে ধর্ম বদলাচ্ছে না এটা নিশ্চিত। এটা মনের মিলনের অনুষ্ঠান। ধর্মের এখানে কোনও কাজ নেই।’ তিনি জানিয়েছেন ঈশ্বর এক, হিন্দুরা ঠাকুর বলে আর মুসলিমরা আল্লাহ। ব্যাপারটা একই। তাই এসব নিয়ে তিনি ভাবছেন না। জানান তার আশীর্বাদ সবসময় জাহির এবং সোনাক্ষীর সঙ্গে থাকবে।
সোনাক্ষী সনাতনী অন্যদিকে বর জাহির মুসলিম এ বিষয়ে দুই পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, জাহিরের বাড়িতে রোববার (২৩ জুন) দুপুরে আইনি বিয়ে সারবেন তারা। ‘বিশেষ বিবাহ আইন ১৯৫৬’ অনুসারে হবে সেই বিয়ে।

জানা গেছে, সোনাক্ষীর থেকে বয়সে ২ বছরের ছোট জাহির ইকবাল। অভিনেত্রীর বর্তমান বয়স ৩৭ আর জাহিরের ৩৫ বছর। ফলে বয়সে জুনিয়রের সঙ্গে প্রেম নিয়েও কম আলোচনা শুনতে হয়নি এই অভিনেত্রীকে।

সর্বশেষ
জনপ্রিয়