বাংলা কার্নিভালে দুবাই যাচ্ছেন নিরব
প্রবাস নিউজ ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজন করা হয়েছে বাঙালিদের উৎসব ‘বাংলা কার্নিভাল-২০২৪’। আগামী ২২ জুন আলোকজ্জ্বল শহরটির আজমাইন ইন্ডিয়ান অ্যাশোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন চিত্রনায়ক নিরব।
শুক্রবার এ নায়ক দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবেন জানা গেছে। এ প্রসঙ্গে নিরব বলেন, দেশে ঈদ করলাম। কোরবানি দিলাম। ঈদের আগে নানান কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এবার ঈদের পরের ব্যস্ততা। ছুটে যেতে হচ্ছে দুবাই।
নিরব জানান, দুবাইয়ে আমাদের বাঙালি ভাই বোনদের নিয়ে আয়োজন করা হয়েছে কার্নিভাল। সেখানে আমি পারফর্ম করব। আশা করছি বেশ আনন্দের সঙ্গে প্রবাসী ভাই-বোনদের সঙ্গে সময়টা কেটে যাবে।
‘বাংলা কার্নিভাল-২০২৪’ আয়োজন করেছেন বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এর অন্যতম কর্ণধার অনন্য মামুন। তিনি বলছেন, এটি দুবাই শহরে সবচেয়ে বড় বাঙালিদের সাংস্কৃতিক আয়োজন। আশা করছি সকলেই বিনোদিত হবেন।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








